‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:২৪ পিএম
শেয়ার করুন:
‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি ও সঠিক নিয়মে হাত ধোয়ার বিভিন্ন কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের সাবান ও পরিষ্কার পানি ব্যবহার করে সঠিক নিয়মে হাত ধোয়ার বিভিন্ন ধাপ হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর নিয়ম মেনে ভালোভাবে হাত ধোয়ার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস। 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, শামসুল হক খোকন এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ ও জীবাণুর সংক্রমণ থেকে খুব সহজেই সুরক্ষিত থাকা সম্ভব। বিশেষ করে শিশুদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার এই অভ্যাস গড়ে তোলা এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।