এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা সদর উপজেলার ১১ নম্বর বেরইল-পলিতা ইউনিয়নের পুঠিয়া সার্বজনীন মনসা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ধর্মীয় উৎসব ও ঐতিহ্যবাহী বেহুলা-লক্ষিন্দরের পালাগান।
সোমবার (২৬ অক্টোবর) রাতে মন্দিরের প্রতিষ্ঠাতা দীনবন্ধু সরকার আনুষ্ঠানিকভাবে এ উৎসবের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী ঘোষণার পর সমবেত ভক্তিমূলক ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম।
আয়োজকরা জানান, মনসামঙ্গল কাব্যের পৌরাণিক কাহিনিনির্ভর এই পালাগানের মাধ্যমে আবহমান বাংলার লোকজ সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও চিরায়ত ঐতিহ্যের নানা দিক ফুটিয়ে তোলা হচ্ছে। দেবী মনসার আরাধনা ও আধ্যাত্মিক আবহে মুখরিত হয়ে উঠেছে গোটা মন্দির প্রাঙ্গণ। ধর্মীয় অনুভূতির পাশাপাশি বাংলার এই প্রাচীন সাংস্কৃতিক ধারা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাই আয়োজনের অন্যতম লক্ষ্য।
উৎসবকে কেন্দ্র করে পুঠিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও পুণ্যার্থীদের পদচারণায় মন্দির প্রাঙ্গণে এক মিলনমেলার সৃষ্টি হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৭ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২৭ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ২৭ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৭ অক্টোবর, ২০২৬
পরীক্ষা | ২৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।