এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ছেলের মারধরে আব্দুস সামাদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ছেলের নাম আনোয়ার হোসেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আনোয়ার হোসেন বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তার বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন। এতে আনোয়ার আরও ক্ষিপ্ত হয়ে বাবার মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই আব্দুস সামাদ মারা যান। বাবার মৃত্যুর পর আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অক্টোবর ২১, ২০২৬
অক্টোবর ৭, ২০২৬
জুলাই ৬, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফুটবল | ২৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৬ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৬ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২৬ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।