এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ মধ্যরাত থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ইলিশ শিকারের ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। বঙ্গোপসাগর, তেঁতুলিয়া নদীসহ দেশের উপকূলীয় ও অভ্যন্তরীণ নদ-নদীতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এ সময় ইলিশসহ যেকোনো ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে মৎস্য বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ টহল দল সার্বক্ষণিক মাঠে থাকবে। পাশাপাশি এ সময়ে কর্মহীন হয়ে পড়া নিবন্ধিত জেলেদের জীবনযাত্রার সহায়তায় সরকারের পক্ষ থেকে বিশেষ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।
এদিকে নিষেধাজ্ঞার খবরে উপকূলীয় জেলেপল্লিগুলোতে চরম হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ, মৌডুবী, বড়বাইশদিয়া, ছোটবাইশদিয়া ও চালিতাবুনিয়াসহ বিভিন্ন এলাকার জেলেরা জানান, চলতি মৌসুমের শুরু থেকেই সাগরে কাঙ্ক্ষিত ইলিশ মেলেনি। নদীতে নাব্যতাসংকট, বৈরী আবহাওয়া এবং নিষিদ্ধ কারেন্ট জালের অবাধ ব্যবহারের কারণে জালে প্রত্যাশিত মাছ ধরা পড়েনি।
স্থানীয় জেলেরা ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করে জানান, ট্রলার মেরামত, নতুন জাল কেনা এবং জ্বালানি তেলের চড়া দামের কারণে এবার তাদের খরচ অনেক বেশি হয়েছে। অনেকেই ব্যাংক, এনজিও ও দাদনদারদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে সাগরে নেমেছিলেন। কিন্তু খরচের টাকাও না ওঠায় ঋণের বোঝা নিয়ে শূন্য হাতে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে ২২ দিনের টানা নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কীভাবে দিন কাটবে, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন উপকূলের হাজার হাজার মৎস্যজীবী।
সেপ্টেম্বর ২০, ২০২৬
আগস্ট ২৪, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৭ অক্টোবর, ২০২৬
ফুটবল | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।