এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।
মামলা সংক্রান্ত বিবরণ:
হত্যা ও সহিংসতা: ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: ২০২৪ সালের ১৯ জানুয়ারি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইন: ২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় দায়ের করা মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে অভিযুক্ত করা হয়।
সাম্প্রতিক মামলাসমূহ: এছাড়া ২০২৬ সালের মার্চ ও জুন মাসে তাঁর বিরুদ্ধে শ্যামনগর থানায় প্রাণনাশের চেষ্টা ও বিস্ফোরক আইনে আরও দুটি পৃথক মামলা দায়ের করা হয়।
বিগত মামলা: এর আগে ২০০৬ সালের মে মাসেও শ্যামনগর থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দুটি পৃথক মামলা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় একই বছরের অক্টোবরে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত এস এম আতাউল হক দোলনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নভেম্বর ১২, ২০২৫
সেপ্টেম্বর ২১, ২০২৫
নভেম্বর ৫, ২০২৬
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ২০ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।