জন্মদিনে শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২০ নভেম্বর, ২০২৬ ৬:৫৭ পিএম
শেয়ার করুন:
জন্মদিনে শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে নিজের জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটালেন তারেক রহমান। এ সময় তিনি শিশুদের পছন্দের খেলাধুলা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।

শুক্রবার রাজধানীর বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে বাইরে অপেক্ষমাণ একদল শিশু-কিশোরের সঙ্গে আন্তরিক আলাপচারিতায় মেতে ওঠেন। কে কোন খেলা পছন্দ করে সে বিষয়ে জানতে চাইলে শিশুরা উৎসাহ নিয়ে তাদের পছন্দের কথা জানায়। পরে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে তিনি ক্রীড়া সামগ্রী উপহার দেন। এ সময় উপস্থিত শিশু-কিশোররাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, যা পুরো পরিবেশে এক আনন্দমুখর আবহ তৈরি করে।

ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।