এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আদ-দ্বীন হাসপাতাল লাইসেন্স টিকিয়ে রাখতে কোটি কোটি টাকা নিয়ে পেছনে ঘুরলেও শেষ পর্যন্ত তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। কিন্তু আমি তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছি। অথচ আজ জামায়াতের নেতারা সেই আদ্-দ্বীনের পক্ষে কথা বলছেন।"
দেশের স্বাস্থ্য খাতকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় স্বাস্থ্যকর্মীরা প্রতিটি ঘরে ঘরে যাবেন এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করবেন। সেখানে প্রাথমিক সেবা দেওয়ার পর যদি প্রয়োজন মনে হয়, কেবল তখনই একজন রোগীকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। এভাবে দেশব্যাপী চিকিৎসা ব্যবস্থাকে সবার জন্য সহজ করার পরিকল্পনা রয়েছে সরকারের।
বিগত সরকারের সমালোচনা ও বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, "বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। তবে আমরা একটি ব্যতিক্রমী উপায়ে সরকার পরিচালনা করছি। দলমত নির্বিশেষে আমরা সব মানুষের সেবা করতে চাই। বর্তমানে সরকারি সেবা পেতে কাউকে কোনো ঘুষ দিতে হয় না। প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে—সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে।"
চিকিৎসা খাতের অবকাঠামোগত উন্নয়নের ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হতে যাচ্ছে। এই হাসপাতালগুলোতে বিশেষ করে নারী ও শিশুদের উন্নত চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
জুলাই ১, ২০২৬
জুলাই ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।