এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার ঐতিহাসিক 'মোটোমাচি' কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের জাপান সফরের শেষ দিনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বুলেট ট্রেনে চড়ে টোকিও থেকে নাগোয়ায় পৌঁছান এবং কারখানাটি ঘুরে দেখেন তিনি।
জাপানের অত্যাধুনিক শিল্পপ্রযুক্তি ও উন্নত উৎপাদন সক্ষমতার অন্যতম বড় প্রতীক টয়োটার এই কারখানা। প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল জাপানের আধুনিক উৎপাদনব্যবস্থা ও প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
কারখানা পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রীর টয়োটার শিল্প-প্রযুক্তি জাদুঘর ঘুরে দেখার কথা রয়েছে। এছাড়া টয়োটা টুশো করপোরেশনের প্রধান নির্বাহীর (সিইও) আয়োজনে একটি আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
চার দিনের ফলপ্রসূ জাপান সফর শেষে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগস্ট ২৩, ২০২৬
ফেব্রু ২৬, ২০২৬
ফেব্রু ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ২৯ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ২৯ অক্টোবর, ২০২৬
ফুটবল | ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।