এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনগণের অভিপ্রায় ও সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
সভায় ড. মঈন খান বলেন, “বিগত সরকারের আমলে নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হয়নি। তবে বর্তমান বিএনপি সরকার প্রতিটি স্তরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। বিগত সরকার কেবল ধনিকশ্রেণির সেবায় নিয়োজিত ছিল, কিন্তু বর্তমান সরকারের লক্ষ্য একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা।”
রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়ে মন্ত্রী আরও বলেন, “বিএনপি কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; বরং আইনের শাসন ও সুশাসনে বিশ্বাসী। দেশে একটি টেকসই ও কার্যকর গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।”
তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরের অব্যবস্থাপনায় দেশের দরিদ্র মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকার ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মতো যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে।
দায়িত্ব পালনে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও অভিজ্ঞ কর্মকর্তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। একই সঙ্গে সার্বিক কার্যক্রমে তিনি গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতাও কামনা করেন।
এর আগে সকালে নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রী মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি পরিচিতি সভায় অংশ নেন। সভায় মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।