এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে এখন ঢাকায় অবস্থান করছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। সকাল ৯টার আগেই তিনি মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনার পর পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর তাঁর সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে, যেখানে তিনি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করবেন। দিনভর সরকারি পর্যায়ের বৈঠক শেষে সন্ধ্যায় তিনি দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এবং বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নবগঠিত বিএনপি সরকারের আমলে এটিই যুক্তরাষ্ট্রের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম ঢাকা সফর।
খসড়া সূচি অনুযায়ী, সফরের দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার পল কাপুর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ওই দিন সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। সফর শেষে বৃহস্পতিবার রাতেই পল কাপুরের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এক নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।
জুলাই ২৪, ২০২৬
জুলাই ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।