এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কাউকে কিছু না জানিয়ে হঠাৎ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে গিয়ে এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। আজ বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় তিনি কার্যালয়টিতে উপস্থিত হয়ে দেখেন পুরো অফিস তখনো তালাবদ্ধ এবং কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত নেই।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত অফিস সময় শুরু হওয়ার পাঁচ মিনিট পর অর্থাৎ ৯টা ৫ মিনিটে প্রতিমন্ত্রী ভূমি কার্যালয়ে পৌঁছান। তবে সেখানে গিয়ে তিনি দেখতে পান মূল ফটকে তালা ঝুলছে। দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারীর দেখা মেলেনি সেখানে।
অফিসের সামনে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর এক ব্যক্তি এসে কার্যালয়ের তালা খোলেন। এরপর প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন। তবে প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশের দীর্ঘক্ষণ পরও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাকে কর্মস্থলে আসতে দেখা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল সাড়ে ১০টা), ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ওই ভূমি কার্যালয়েই অবস্থান করছেন এবং কর্মকর্তাদের অনুপস্থিতির কারণ খতিয়ে দেখছেন।
আকস্মিক এই পরিদর্শনে সরকারি কাজে অবহেলা ও সময়ানুবর্তিতার অভাবের এমন দৃশ্য দেখে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। কর্মকর্তাদের এমন অপেশাদার আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।