এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনার পূর্বধলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামান উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ভটপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৩১ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে পূর্বধলা থানার একটি দল যাত্রাবাড়ী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় সন্দেহভাজন নুরুজ্জামানকে তল্লাশি করে ৪ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
আটকের পর পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে আটক নুরুজ্জামানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এলাকায় এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১ নভেম্বর, ২০২৬
নেত্রকোনা | ১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।