এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ার জেরে রুমান তালুকদার (২০) নামে এক কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত গভীর রাতে আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুমান ওই এলাকার ফুলমিয়া তালুকদারের ছেলে এবং আলফাডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি রুমান প্রায়ই মায়ের কাছে হাতখরচের টাকা চাইতেন। ঘটনার রাতেও তিনি মায়ের কাছে কিছু টাকা চান। তবে মা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের অজান্তে নিজ কক্ষে তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের মা নাজমা বেগম জানান, দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তিনি ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও কোনো সাড়াশব্দ না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় রুমানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চিৎকার দেন। পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রুমানকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে রুমানের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এই মৃত্যুর পেছনে কেবলই পারিবারিক মনোমালিন্য, নাকি অন্য কোনো রহস্য রয়েছে—তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
জুলাই ২৩, ২০২৬
সেপ্টেম্বর ১১, ২০২৬
অক্টোবর ১, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১ নভেম্বর, ২০২৬
নেত্রকোনা | ১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।