ফরিদপুরে একদিনে আরও ৩৪ জনের ডেঙ্গু শনাক্ত, নেই কোনো মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১ অক্টোবর, ২০২৬ ১:৩৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে একদিনে আরও ৩৪ জনের ডেঙ্গু শনাক্ত, নেই কোনো মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার সরকারি হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। 

জেলা স্বাস্থ্য বিভাগের ৩০ সেপ্টেম্বরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ১৬ জন ভর্তি হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ভাঙ্গা ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন করে, সদরপুরে ২ জন এবং নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি হয়েছেন। 

তবে আলফাডাঙ্গা, চরভদ্রাসন ও সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুরের সরকারি হাসপাতালগুলোতে মোট ৮৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। 

প্রতিবেদনে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে ২৬ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৭৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।