এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলায় মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৮ জনে। এ সময়ে হাম ও হামজনিত জটিলতায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৪২ জনের মধ্যে ২৯ জন ফরিদপুর জেলার এবং বাকি ১৩ জন আশপাশের বিভিন্ন জেলার বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই দুই হাসপাতালে মোট ৯৪ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ জন রোগী।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২৪ ঘণ্টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। তবে শুরু থেকে এ পর্যন্ত উপজেলাভিত্তিক পরিসংখ্যানে বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন।
সেপ্টেম্বর ১৭, ২০২৬
ডিসেম্বর ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।