এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আলো, আনন্দ আর সম্প্রীতির চিরন্তন বার্তা নিয়ে মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি ও শ্রীশ্রী শ্যামা (কালী) পূজা। রোববার সন্ধ্যায় আঁধার বিনাশের প্রত্যয় নিয়ে আলোকোজ্জ্বল এক পরিবেশে জেলাজুড়ে এ উৎসবের সূচনা হয়।
এ উপলক্ষে মাগুরা জেলা সদরসহ চারটি উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়। বিশেষ করে তরুণদের উদ্যোগে তৈরি আধুনিক ও শৈল্পিক আলোকসজ্জা উৎসবের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়।
সন্ধ্যা নামতেই পূজামণ্ডপ, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর বাড়িঘর মাটির প্রদীপ ও মোমবাতির স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। কোনো কোনো এলাকায় ভক্তরা নদীর ঘাটে প্রদীপ জ্বালিয়ে তা কলার ভেলায় ভাসিয়ে দেন, যা উৎসবে এক অপার্থিব ও মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে।
দীপাবলির এ আনন্দঘন পরিবেশে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় শ্যামা মায়ের পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রতিটি পূজামণ্ডপ প্রাঙ্গণ। ধর্মীয় রীতির পাশাপাশি বিভিন্ন স্থানে ভক্তিমূলক গান ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে সব স্তরের মানুষের মাঝে।
সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী, শ্যামা মা বা দেবী কালী হলেন মহাশক্তি, সাহস এবং অন্যায় ও অশুভ শক্তিকে বিনাশের প্রতীক। আর দীপাবলি বহন করে ভেতরের অন্ধকার ও অজ্ঞতা দূর করে আলোর পথে এগিয়ে যাওয়ার শাশ্বত বার্তা। আলোর এই মহোৎসব সমাজ থেকে অন্ধকার দূর করে সবার জীবনে শান্তি, সমৃদ্ধি, কল্যাণ ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বয়ে আনবে—এমন প্রত্যাশার মধ্য দিয়েই শেষ হয় দীপাবলি ও শ্যামাপূজার আনুষ্ঠানিকতা।
মার্চ ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ৯ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৯ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ৯ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৯ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।