ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার: ৬ পরিবহনকে জরিমানা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৯ নভেম্বর, ২০২৬ ১১:০৩ এএম
শেয়ার করুন:
ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার: ৬ পরিবহনকে জরিমানা

ফরিদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ছয়টি পরিবহনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় যানবাহনগুলো থেকে আটটি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

রোববার (৮ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার সংলগ্ন খন্দকার নুরুমিয়া বাইপাস সড়কে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় এ অভিযান চালানো হয়। অভিযানে ছয়টি পরিবহনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দিয়ে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছা. জান্নাতুল সুলতানা। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন। অভিযান চলাকালে জেলা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ রোধে জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক ও শাস্তিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।