শ্রীনগরে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন আড়াই শতাধিক পরিবার

এমএ কাইয়ুম মাইজভান্ডারি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
৬ নভেম্বর, ২০২৬ ৮:৪১ পিএম
শেয়ার করুন:
শ্রীনগরে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন আড়াই শতাধিক পরিবার

মুন্সীগঞ্জের শ্রীনগরে রাতের আঁধারে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে উপজেলার একটি গ্রামের প্রায় আড়াই শতাধিক পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে শুক্রবার ভোর ৪টার মধ্যে কুকুটিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম নওপাড়া গ্রামের তাজুল মেম্বারের বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটি (পিলার) থেকে ট্রান্সফরমারটি নামিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা খুঁটিতে ট্রান্সফরমারটি না দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।

এলাকাবাসী জানান, চুরি যাওয়া ওই ট্রান্সফরমারটির মাধ্যমে ৪৫টি মিটারের অধীনে গ্রামের প্রায় আড়াই শতাধিক পরিবার বিদ্যুৎ সুবিধা পেয়ে আসছিল। হঠাৎ ট্রান্সফরমারটি চুরি হয়ে যাওয়ায় পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা আমির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত রাতে চোরেরা ট্রান্সফরমারটি নিয়ে যাওয়ায় আমাদের প্রায় আড়াইশ পরিবারের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ির ফ্রিজে রাখা মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পচে নষ্ট হচ্ছে। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই।”

এ বিষয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপনের জোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।