এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নদী ও পরিবেশের সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং অপরিকল্পিত ড্রেজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মাগুরা জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় জেলার শ্রীপুর উপজেলায় মধুমতী নদীতে অভিযান চালিয়ে মো. রওশন সরদার নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) শ্রীপুর উপজেলার মাঝাইল-মান্দারতলা এলাকায় কামারখালী সেতু সংলগ্ন মধুমতী নদীতে এ অভিযান পরিচালিত হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মধুমতী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন, মাটি কাটা ও ড্রেজিং কার্যক্রম চলছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী অঞ্চলের পরিবেশ ও ভৌগোলিক স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়ে। এছাড়া তীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা নদীভাঙনের ঝুঁকিতে পড়ছিল।
পরিবেশগত বিপর্যয় রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন' অনুযায়ী অভিযুক্ত রওশন সরদারকে এ কারাদণ্ড দেওয়া হয়।
নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সেপ্টেম্বর ১৭, ২০২৪
অক্টোবর ২৮, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।