এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে মাদ্রাসার ১১ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার দায়ে মো. সাহেদ আলী (৭৭) নামের এক বৃদ্ধকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এই অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে কড়া পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ জুন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের কক্ষে ঢুকে ঘুমন্ত ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন সাহেদ আলী। দণ্ডপ্রাপ্ত সাহেদ আলী ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সেখানকার এক শিক্ষকের বাবা। সে সময় শিশুটির চিৎকারে তিনি কক্ষ থেকে পালিয়ে যান।
ঘটনার কয়েক দিন পর শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়। পরে ওই বছরের ৭ জুলাই শিশুটির মা বাদী হয়ে সাহেদ আলীকে একমাত্র আসামি করে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ২৬ আগস্ট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দীন ফকির।
রায়ে সন্তোষ প্রকাশ করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, “একটি দরিদ্র পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে শিশুটির সঙ্গে যে অপরাধ করা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। বিজ্ঞ আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট। অপরাধ করে কেউ পার পেতে পারে না—এ রায়ের মাধ্যমে সেই বার্তাই স্পষ্ট হলো।”
সেপ্টেম্বর ২৭, ২০২৬
সেপ্টেম্বর ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।