এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উৎসবমুখর পরিবেশে ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক যুব জনসমাবেশ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে সালথা উপজেলা যুবদল।
শুক্রবার বিকেলে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটেন অতিথিরা।
উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ এবং সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ, সালথা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, খোকন মাতুব্বর, রাসেল শেখ ও হাবিবুর রহমান হাবিব। এছাড়াও সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরসহ যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনসমাবেশ শেষে বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা থানার সামনে গিয়ে শেষ হয়।
ডিসেম্বর ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
নেত্রকোনা | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।