এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অভিযান চালিয়ে চোরাই বাইসাইকেল কেনাবেচা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪২টি বাইসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। উদ্ধার হওয়া বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন মুন্সীগঞ্জের সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ ও আশপাশের বিভিন্ন জেলা থেকে চোরাই বাইসাইকেল সংগ্রহ করে বেচাকেনা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে চক্রের সক্রিয় সদস্য শাহজাহান মুন্সী ও শামীম শেখের ভাড়া নেওয়া একটি গুদামে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩৩টি মাঝারি ও ৯টি ছোট আকারের বাইসাইকেলসহ দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের বিলের পাড় সানবাড়ী এলাকার বাসিন্দা মো. শাহজাহান ওরফে শাহজাহান মুন্সী (৬৫) এবং একই এলাকার মো. শামীম শেখ (২৮)।
পুলিশ আরও জানায়, চোরাই মালামাল ক্রয়-বিক্রয় প্রতিরোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। এ চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৪ অক্টোবর, ২০২৬
বিনোদন | ২৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।