এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যশোর শহরের বারান্দীপাড়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে মারাত্মক জখম হওয়া একাধিক মামলার আসামি জিতু (৩৫) মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নড়াইল এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।
নিহত জিতু যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে তাঁর মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় পূর্বশত্রুতার জেরে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত জিতুর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে চম্পট দেয়।
পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিতুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। পরে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে নড়াইল পৌঁছালে জিতুর মৃত্যু হয়। স্বজনরা মরদেহ নিয়ে পুনরায় যশোর হাসপাতালে ফিরে আসেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল জানান, হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ঘটনার মূল কারণ উদঘাটন এবং হামলায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের দাবি, জিতুর সঙ্গে এলাকার কিছু লোকের দীর্ঘদিন ধরে দ্বন্দ ও বিরোধ চলছিল। সেই শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
যশোর | ২৩ জুলাই, ২০২৬
রাজনীতি | ২৩ জুলাই, ২০২৬
জাতীয় | ২৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।