এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় পরোয়ানাভুক্ত তিনটি ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার রামনগর ইউনিয়নের গজগা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম রাকিব মণ্ডল। তিনি ওই এলাকার মোতালেব মণ্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া তিনটি ডাকাতি মামলায় দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই বিশেষ অভিযানে অংশ নেন এসআই উত্তম মণ্ডল, এএসআই আইনুল ইসলাম, এএসআই মেহেদী হাসানসহ নগরকান্দা থানার সঙ্গীয় ফোর্স।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গজগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে নগরকান্দা থানা পুলিশ জানায়, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে ডাকাতিসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নগরকান্দা থানা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে কাজ করে যাচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।