এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবে আটকের দীর্ঘ এক মাস পর জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। গত মঙ্গলবার (৯ জুন) দেশটির একটি আদালত তাঁর জামিন মঞ্জুর করলে তিনি কারামুক্ত হন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে গত ২৯ এপ্রিল ১০ দিনের ছুটিতে সৌদি আরব যান আহমেদ আলী মুকিব। ছুটি শেষ হওয়ার পরদিন, অর্থাৎ ৯ মে মক্কায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করে। ওই দিনই মক্কা প্রশাসন তাঁর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। পরবর্তীতে ১৪ মে তাঁকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং ১৭ মে থেকে তাঁর মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।
এর আগে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট তাঁর মুক্তির বিষয়ে উদ্যোগ নিলেও সে সময় সৌদি কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি। অবশেষে আইনি প্রক্রিয়া শেষে গত মঙ্গলবার আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আবদাল তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, "আহমেদ আলী মুকিব সৌদি আরবের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমরা আশা করছি, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন।"
এ বিষয়ে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, আহমেদ আলী মুকিব গত ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের ছুটি নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তিনি মূলত কাগজপত্র সংক্রান্ত কিছু জটিলতায় পড়েন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।