এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে আয়োজিত পতাকা বৈঠকে বিএসএফের এক সদস্য গুলির হুমকি দিলে বিজিবি সদস্যরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে কড়া জবাব দেন।
বুধবার (১০ জুন) সকালে রামরামপুর সীমান্তের শূন্যরেখায় এই ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যদের সম্মিলিত প্রতিরোধের কারণে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
সীমান্তবর্তী এলাকা ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে জোর করে বাংলাদেশ ভূখণ্ডে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্য এবং স্থানীয় বাসিন্দারা সীমান্তে অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। বাধার মুখে ওই বৃদ্ধ শূন্যরেখায় আটকা পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তে দুই পক্ষের মধ্যে একটি জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৩৫ বিজিবির সহকারী পরিচালক এবং নন্দীরচর বিএসএফ ক্যাম্পের পরিদর্শক নিজ নিজ বাহিনীর নেতৃত্ব দেন। তবে দীর্ঘ আলোচনায় কোনো সমাধান হয়নি। বিএসএফ ওই ব্যক্তিকে তাদের নাগরিক হিসেবে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বৈঠক চলাকালে দুই বাহিনীর সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে বিএসএফের এক সদস্য গুলির কথা বললে বিজিবি সদস্যরা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা গুলি করলে কি আমরা বসে থাকব? আমাদের কি গুলি নেই?”
বৈঠক ব্যর্থ হওয়ার পর বিএসএফ সদস্যরা কয়েক দফায় ওই বৃদ্ধকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত তাকে নো-ম্যানস ল্যান্ডে (শূন্যরেখা) রেখেই উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে ফিরে যায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত কয়েক দিন ধরেই এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে। বুধবার সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শূন্যরেখায় ঠেলে পাঠালে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজিবি সদস্যরা তা সফলভাবে প্রতিরোধ করেন। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জুন ১৭, ২০২৬
মার্চ ৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।