এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা। শুক্রবার (২৩ অক্টোবর) তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোয়াংছড়ি সদর ইউনিয়নের নতুন পাড়ার বাসিন্দা কংচাই মার্মার বসতবাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতঘর ও ভেতরের যাবতীয় আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজার নির্দেশনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান মাওসেতুং তঞ্চঙ্গ্যা।
তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন ও তাদের সান্ত্বনা দেন। পরে নিজস্ব উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য গান্ধিলাল তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য অংশৈচিং মার্মা, উপজেলা ছাত্রদলের সভাপতি উত্তম তঞ্চঙ্গ্যা, সাবেক ছাত্রদল নেতা সোয়ানা তঞ্চঙ্গ্যা, উপজেলা মহিলা দলের সভানেত্রী চন্দ্রা তঞ্চঙ্গ্যা এবং ইউনিয়ন বিএনপি নেতা অংসাইং মার্মা ও বোক্য মার্মাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এপ্রিল ২৪, ২০২৫
অক্টোবর ১৮, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৪ অক্টোবর, ২০২৬
বিনোদন | ২৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।