এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী ‘বোগদাদ’ ও ‘আইদি’ পরিবহনের শ্রমিকদের ওপর অতর্কিত হামলা এবং বাস ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন।
বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার সংলগ্ন একটি স্কুল মাঠে পার্কিং করে রাখা বাসগুলোতে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে স্কুল মাঠে পার্কিং করা বাসগুলোতে চালক ও সহকারীরা বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল অজ্ঞাত দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা অন্তত ১৫টি বাস ভাঙচুর করে এবং বাধা দিতে গেলে প্রায় ২০ জন শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম করে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে ও শ্রমিকদের জানমালের নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও অসুস্থ রোগীসহ সাধারণ মানুষ। তবে চাঁদপুর থেকে ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
হামলায় আহত শ্রমিকরা জানান, সন্ত্রাসীরা হঠাৎ হামলা চালিয়ে বাসের জানালার কাচ ও বডি ব্যাপক ক্ষতিগ্রস্থ করেছে। বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ ও ওমর ফারুকসহ কয়েকজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন ন্যাক্কারজনক ঘটনার পর শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের এই ধর্মঘট অব্যাহত থাকবে।”
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
পরিবহন সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, হামলাকারীদের গ্রেপ্তার এবং রুটে চলাচলের নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত বোগদাদ ও আইদি পরিবহনের কোনো বাস রাস্তায় নামবে না।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।