এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক বিশেষ অভিযানে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেলসহ এক কুখ্যাত মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মোঃ আশরাফুল ইসলাম বেল্টু (৩০)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার শেওড়াতলা মধ্যপাড়া গ্রামের সেন্টু আলীর ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, তিনি পুলিশের এজাহারভুক্ত চারটি মামলার পলাতক ও চিহ্নিত আসামি।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির একটি চৌকস বিশেষ টহল দল শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আন্তর্জাতিক সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেওড়াতলা পাকা রাস্তার ওপর থেকে আশরাফুল ইসলাম বেল্টুকে হাতেনাতে আটক করা হয়।
পরে তাঁর কাছ থেকে ভারতীয় ৭৮ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আটক মাদক কারবারিকে জব্দকৃত মালামালসহ মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার এবং অপরাধ দমনে বিজিবির এই আপসহীন মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আগস্ট ১৪, ২০২৪
জুলাই ১৬, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ নভেম্বর, ২০২৬
প্রযুক্তি | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।