এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গ্রাহকদের পরিবর্তিত চাহিদা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে সেবার মান আরও উন্নত করতে ‘পথে পথে’ নামে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন। গ্রাহকদের কাছাকাছি পৌঁছানো, তাদের সরাসরি মতামত নেওয়া এবং ডিজিটাল সেবাকে আরও সহজ ও কার্যকর করতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্যোগটির অংশ হিসেবে গ্রামীণফোনের বিভিন্ন স্তরের কর্মীরা দেশের বিভিন্ন মার্কেট, বাণিজ্যিক এলাকা এবং গ্রাহকসেবা কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা গ্রাহকদের কাছ থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য ও সেবা ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা শোনেন এবং কোথায় সেবার মান আরও বাড়ানো সম্ভব, তা চিহ্নিত করার চেষ্টা করেন।
এ উদ্যোগ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনের প্রতিটি উদ্যোগের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন আমাদের গ্রাহকরা। ‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে আমাদের কর্মীরা গ্রাহকদের আরও কাছাকাছি যাওয়ার এবং সরাসরি তাদের অভিজ্ঞতা জানার সুযোগ পেয়েছেন। আমরা বিশ্বাস করি, একজন ভালো সেবাদাতা হয়ে ওঠার প্রথম ধাপই হলো একজন ভালো শ্রোতা হওয়া।”
তিনি আরও যোগ করেন, এই সরাসরি যোগাযোগ কর্মীদের গ্রাহকদের দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু বুঝতে সাহায্য করবে। ফলে গ্রামীণফোনের সেবাগুলোকে গ্রাহকদের জন্য আরও বেশি সহজলভ্য, প্রাসঙ্গিক ও অর্থবহ করে তোলা সম্ভব হবে।
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানায়, পদমর্যাদা নির্বিশেষে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীই গ্রাহকসেবায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রাখেন। গ্রাহকদের বাস্তব অভিজ্ঞতা ও মতামত নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করে প্রতিষ্ঠানজুড়ে গ্রাহককেন্দ্রিক সংস্কৃতি আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। গ্রাহকদের মতামতের সর্বোচ্চ মূল্যায়ন করে ভবিষ্যতেও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
প্রযুক্তি | ২৬ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৬ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৬ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।