এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর গণপূর্ত বিভাগের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর বিভিন্ন স্টল আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
মেলার উদ্বোধন শেষে গণপূর্ত মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে শিশু একাডেমির মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদের সভাপতিত্বে সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকারি উদ্যোগে গরু, ছাগল ও হাঁস-মুরগি বিতরণ করা হচ্ছে। এছাড়া নতুন ও প্রান্তিক খামারিরা যাতে বড় পরিসরে খামার গড়ে তুলতে পারেন, সেজন্য বিনা সুদে প্রয়োজনীয় ঋণ ও অর্থায়নের সুযোগ তৈরি করা হয়েছে। তারা আরও বলেন, পশুর সঠিক বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর জন্য কেবল দানাদার খাবারের ওপর নির্ভর করলে চলবে না; পর্যাপ্ত মাঠ ও পুষ্টিকর সবুজ ঘাসের জোগান নিশ্চিত করতে হবে। দেশের দুধ, ডিম ও মাংসের চাহিদা পুরোপুরি মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়াতে খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ভেটেরিনারি অফিসার ডা. মনমত কুমার সাহা ও ডা. মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে মেলায় অংশ নেওয়া সফল খামারি ও সেরা স্টল প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। দিনব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক খামারি ও দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।