এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে অবৈধ ও বিষাক্ত মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনেরও বেশি মানুষ।
শুক্রবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং বলেন, ‘এ পর্যন্ত দুটি হাসপাতালে ১৮০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।’
ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
এদিকে, গত এক সপ্তাহে মণিপুরের সুগনু শহর থেকে যাঁরা মদ পান করেছেন, তাঁদের দ্রুত চিকিৎসকের কাছে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি, অজানা উৎস থেকে মদ পান না করতে সাধারণ মানুষকে সতর্ক করেছেন জেলার উপপুলিশ কমিশনার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বৈধ ব্র্যান্ডের মদ কেনার সামর্থ্যহীন দরিদ্র ক্রেতাদের লক্ষ্য করে অবৈধ মদের বেশ লাভজনক একটি ব্যবসা গড়ে উঠেছে। মদের তীব্রতা ও নেশা বাড়াতে অসাধু বিক্রেতারা এতে নিয়মিত বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করেন।
এ ধরনের অবৈধ মদে ব্যবহৃত অন্যতম রাসায়নিক হলো মিথানল। বিশেষজ্ঞদের মতে, মাত্র ৬০ মিলিলিটার মিথানলই একজন মানুষের প্রাণহানির কারণ হতে পারে। এ ছাড়া ভারতের অনিয়ন্ত্রিত মদে ব্যাটারির অ্যাসিডের মতো ভয়াবহ উপাদানও পাওয়া গেছে।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালে ভারতের পাঞ্জাব রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছিল।
মে ২৫, ২০২৬
মে ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।