গোপালগঞ্জে বিজিবির সংখ্যা বেড়ে ৫৫ প্লাটুন, কী ঘটছে সেখানে?

অনলাইন ডেস্কঃ
২১ নভেম্বর, ২০২৬ ৭:০৬ পিএম
শেয়ার করুন:
গোপালগঞ্জে বিজিবির সংখ্যা বেড়ে ৫৫ প্লাটুন, কী ঘটছে সেখানে?

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। এতে জেলায় দায়িত্বরত বিজিবি সদস্যের মোট সংখ্যা দাঁড়াবে ৫৫ প্লাটুনে।

শনিবার (২১ নভেম্বর) বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপালগঞ্জে আগে থেকেই বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করে আসছিলেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় অতিরিক্ত ২৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। নতুন করে পাঠানো এই সদস্যরা শনিবার সন্ধ্যার মধ্যেই গোপালগঞ্জে পৌঁছাবেন বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।