এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা কলেজ ক্যাম্পাসে মধ্যরাতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কলেজের উত্তর ছাত্রাবাস ও ‘বিজয়-২৪’ হলের মধ্যবর্তী স্থানে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে বিজয়-২৪ ছাত্রাবাসের পেছনের অংশে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
বিস্ফোরণের পরপরই বিভিন্ন ছাত্রাবাস থেকে সাধারণ শিক্ষার্থীরা বেরিয়ে এসে বিজয়-২৪ হলের সামনে জড়ো হন। এ সময় ঘটনার প্রতিবাদে তারা ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, “বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানি না। তবে ক্যাম্পাসে কী ঘটেছে, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
ঘটনার পর থেকে ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।