এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিছানাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে অন্যান্য শ্রমিকের সঙ্গে বিছানাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকার জিরো পয়েন্টে পাথর সংগ্রহ করতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর আনতে গিয়ে তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দিলে অন্য শ্রমিকরা পালিয়ে বাংলাদেশে ফিরতে সক্ষম হন, তবে শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
এদিকে, শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তার ছেলে কানে কম শোনে। সকালে তাকে হাদারপার বাজারের দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু দোকানে না গিয়ে সে মরকিটিলা এলাকায় পাথর আনতে যায় এবং অসাবধানতাবশত ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সঙ্গে কথা বলেছেন বলে জানান।
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় বিএসএফ তাকে আটক করেছে। বিষয়টি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা চলছে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিছানাকান্দি সীমান্তের পর্যটন স্পট এলাকায় বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে এক পর্যটককে গালিগালাজের অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে। ওই ঘটনায় বিজিবি সদস্যরা দুটি অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করে নিজেদের হেফাজতে নেন। ঘটনার প্রায় সাত ঘণ্টা পর ওই দিন রাত ৭টার দিকে ১২৬৩ নম্বর পিলার সংলগ্ন জিরো পয়েন্টে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সেপ্টেম্বর ১০, ২০২৬
নভেম্বর ১০, ২০২৬
সেপ্টেম্বর ৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।