নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের আগুন

অনলাইন ডেস্কঃ
১০ নভেম্বর, ২০২৬ ২:০০ পিএম
শেয়ার করুন:
নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের আগুন

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আগুন নিয়ন্ত্রণের পর ট্রেনটি নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। 

মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে মোহনগঞ্জ স্টেশনে এ ঘটনা ঘটে। 

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে এসে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের কর্মী ও নিরাপত্তাকর্মীরা সকালের নাশতা করতে বাইরে যান। ট্রেনটি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা স্টেশনের পশ্চিম প্রান্তে প্ল্যাটফর্মের বাইরে থাকা ‘ড’ বগিতে আগুন ধরিয়ে দেয়। 

হঠাৎ বগি থেকে ধোঁয়া বের হতে দেখে ট্রেনের কর্মীরা ছুটে এসে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই বগির ৫, ৬ এবং ১১ ও ১২ নম্বর—এই চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে যায়। 

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, "ট্রেনটি স্টেশনের পশ্চিম দিকে যে অংশে দাঁড়িয়ে ছিল, সেটি প্ল্যাটফর্মের কিছুটা বাইরে হওয়ায় সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না। দুর্বৃত্তরা এই সুযোগটিই নিয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হতে পারেনি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেনটি সকাল ৮টায় যথাসময়ে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।"

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। ঘটনার স্থানটি সিসি ক্যামেরার আওতার বাইরে থাকলেও পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।