এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ এবং বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্যোক্তাদের মাঝে মোট ৫ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক আব্দুল হাই মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত যুব উদ্যোক্তাদের হাতে ঋণের চেক হস্তান্তর করেন।
দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পাঁচ দিনব্যাপী আত্মকর্মী ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং এক মাস মেয়াদি ওয়েল্ডিং ও হস্তশিল্পবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধিদপ্তরের কো-অর্ডিনেটর ছুরত আলী এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দ মুনিরুজ্জামান শামীম এবং প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে শাহনাজ খানম ও তানজিম হালদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অপরিসীম। উপযুক্ত প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং সহজ শর্তে ঋণ সহায়তার মাধ্যমে তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। দক্ষ যুবশক্তিই পারে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।” বক্তারা আরও উল্লেখ করেন, যুবসমাজ প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে দেশ বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে।
সেপ্টেম্বর ১৬, ২০২৫
জুলাই ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
আইন আদালত | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।