পিরোজপুর জেলা ছাত্রদল সভাপতির মায়ের ইন্তেকাল, স্টেডিয়াম মাঠে জানাজা শেষে দাফন

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৯ নভেম্বর, ২০২৬ ১০:০৫ পিএম
শেয়ার করুন:
পিরোজপুর জেলা ছাত্রদল সভাপতির মায়ের ইন্তেকাল, স্টেডিয়াম মাঠে জানাজা শেষে দাফন

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রবিবার (৮ নভেম্বর) রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার বেলা ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ পারিবারিক বাসভবনে নেওয়া হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পিরোজপুর জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্যের সন্তান/নেতা আলহাজ্ব মাসুদ সাঈদীও মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং শোকাহত পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার ধৈর্য্য ধারণের তাওফিক কামনা করেন।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমার রুহের মাগফিরাত কামনায় আগামী বুধবার পারিবারিক উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। পরিবারের পক্ষ থেকে সবাইকে এই দোয়ায় শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।