এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্কতামূলক মহড়া দিয়েছে সালথা থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সালথা উপজেলা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রধান বাজারগুলোতে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে সালথা থানা পুলিশের সদস্যরা গাড়ি ও মোটরসাইকেল বহর নিয়ে অংশ নেন।
পুলিশ জানায়, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা শক্ত হাতে দমন করার বার্তা দিতেই এই সতর্কতামূলক মহড়া চালানো হয়েছে।
মহড়া শেষে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খাঁন বলেন, “নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে সম্ভাব্য যেকোনো নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে তৎপরতা বাড়ানো হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, “সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বরিশাল | ৯ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৯ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।