এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আধুনিক ও প্রযুক্তিভিত্তিক কৃষিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ লাভ করেছেন নওগাঁর আত্রাই উপজেলার কৃতি সন্তান এবং ‘এগ্রো ওয়ান’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ সামিউল ইসলাম। সফল আত্মকর্মী হিসেবে তিনি জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন।
গত ১ নভেম্বর ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাতীয় যুব দিবস ২০২৬’-এর মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের কৃষিকে আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কৃষিবিদ সামিউল ইসলাম। তাঁর উদ্যোগ ও নির্দেশনায় প্রান্তিক কৃষক সমাজ আধুনিক চাষাবাদ পদ্ধতিতে যুক্ত হয়ে ধারাবাহিক সফলতা অর্জন করছেন। পাশাপাশি দেশের তরুণ প্রজন্মকে কৃষিভিত্তিক সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী করার ক্ষেত্রেও তিনি মেধা ও শ্রম দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে কৃষিবিদ সামিউল ইসলাম বলেন, “এই অর্জন কেবল আমার ব্যক্তিগত নয়; এটি দেশের সর্বস্তরের পরিশ্রমী কৃষক ও তরুণ উদ্যোক্তাদের। আধুনিক ও প্রযুক্তিভিত্তিক কৃষির প্রসারের মাধ্যমে আমাদের যুবসমাজকে স্বাবলম্বী করাই ‘এগ্রো ওয়ান’-এর মূল লক্ষ্য। রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া এই জাতীয় সম্মাননা কাজের প্রতি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতে দেশের সামগ্রিক কৃষি খাত এবং যুবসমাজকে এগিয়ে নিতে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।”
উল্লেখ্য, কৃষিবিদ সামিউল ইসলাম নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামের সন্তান। জাতীয় পর্যায়ে তাঁর এই গৌরবময় সাফল্যে আত্রাই উপজেলায় বইছে আনন্দের বন্যা, সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে জানাচ্ছেন উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৩ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।