এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের পরিচয় ব্যবহার করে তাঁর পরিচিতজনদের কাছে টাকা দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও প্রতারক চক্রকে শনাক্তে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন তিনি।
জিডি সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশের পরিচয় ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অপতৎপরতা চালাচ্ছে। চক্রটি ‘০১৩৫২-৭১২৯২৯’ নম্বর থেকে তাঁর বিশেষ পরিচিত ব্যক্তিদের ফোন দিয়ে টাকা দাবি করছে এবং টাকা না দিলে নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। ইতোমধ্যে তাঁর অজান্তেই বিভ্রান্ত হয়ে দু-একজন ওই চক্রের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে কোতোয়ালি থানায় লিখিত আবেদন করেন জেলা পরিষদের প্রশাসক। একই সঙ্গে এ ধরনের কোনো ফোনকলে বিভ্রান্ত না হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে পরিচিতজন ও সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় ৩ নভেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ২০১) নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রতারক চক্রটিকে শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৪ নভেম্বর, ২০২৬
পরীক্ষা | ৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৪ নভেম্বর, ২০২৬
রাজধানী | ৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।