নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
৪ নভেম্বর, ২০২৬ ৪:৪২ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের নগরকান্দা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এ অভিযান পরিচালনা করেন। 

অভিযান সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নগরকান্দা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় পণ্যের মোড়কে বাধ্যতামূলক প্যাকেটজাতকরণ আইন লঙ্ঘন করায় বড়পাইকান্দি গ্রামের বাসিন্দা মো. পান্নু কাজির চালের দোকানে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে বাজারের ‘দৃষ্টি নন্দন’ নামের একটি ফাস্টফুডের দোকানে তল্লাশি চালানো হয়। সেখানে ফ্রিজে সংরক্ষিত পচা মাংস, নষ্ট পাউরুটি ও বাটার বান পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী দোকানের মালিক মো. ফোরকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপজেলা পাট কর্মকর্তা আব্দুস সালাম, অফিস সহকারী স্বপন বাবু, মোহাম্মদ নাজমুল হুদাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং বাজারে পণ্যের সঠিক মান বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।