এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর পৈতৃক জমি দখলের উদ্দেশ্যে দোকানঘর ও সীমানাপ্রাচীর ভাঙচুর করার অভিযোগ উঠেছে মো. সফি উল্যাহ চৌধুরী (৭০) নামে এক প্রবাসীর বিরুদ্ধে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে ভুক্তভোগী ব্যবসায়ী নূর নবী (৬০) কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার ব্যবসায়ী নূর নবী ও তাঁর ভাই-বোনেরা পৈতৃক সূত্রে ১৩ নম্বর চরপার্বতী মৌজার সিএস ৯৯১ নম্বর খতিয়ানের ১২০৮ নম্বর দাগে নকশা অনুযায়ী মোট ৩৮ দশমিক ৯০ শতাংশ জমির মধ্যে ৫ শতাংশের বৈধ মালিক। দীর্ঘদিন ধরে তাঁরা শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ওই জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে প্রবাসী সফি উল্যাহ চৌধুরী অজ্ঞাতপরিচয় দুই-তিনজনকে সঙ্গে নিয়ে সেখানে যান। একপর্যায়ে তাঁরা জমিতে থাকা দোকানঘর ও সীমানাপ্রাচীর গুঁড়িয়ে দেন। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়। পরে অভিযুক্তরা সেখানে মাটি ভরাট করে চলাচলের রাস্তা নির্মাণের কাজ শুরু করেন।
এ সময় নূর নবী ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের জন্য তেড়ে আসেন। এমনকি রাস্তা নির্মাণকাজে বাধা দিলে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।
ভুক্তভোগী নূর নবী বলেন, “আমাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বসতবাড়ি সংলগ্ন সীমানাপ্রাচীর ও দোকান ভাঙচুর করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়স্বজনের পরামর্শে আমি ন্যায়বিচার পেতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
তবে অভিযোগ অস্বীকার করে সফি উল্যাহ চৌধুরী বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিষয়টি প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রতিনিধির মাধ্যমে ওসির কাছে উপস্থাপন করব।”
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা পড়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।