এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদের দরবার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন, সমাজসেবা কর্মকর্তা শামীম আহমেদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মন্জুর রহমান খানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “যুবসমাজই দেশের ভবিষ্যৎ ও চালিকাশক্তি। প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে যুবকদের আত্মনির্ভরশীল হতে হবে। সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে দক্ষ ও উদ্যমী যুবকদের কোনো বিকল্প নেই।”
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তরুণ-তরুণীরা অংশ নেন। এ সময় সফল যুব উদ্যোক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে কীভাবে স্বাবলম্বী হয়েছেন, সে বিষয়ে নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মার্চ ১২, ২০২৫
ফেব্রু ১৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ২ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২ নভেম্বর, ২০২৬
আইন আদালত | ২ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ | ২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।