এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ খান (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ খারদিয়া গ্রামের মো. নাজমুল খানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির আশপাশে ঘোরাঘুরির সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে শিশু নাহিদ। মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং অচেতন হয়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাহিদকে মৃত ঘোষণা করেন।
এদিকে চোখের পলকে আদরের সন্তানকে হারিয়ে নির্বাক ও পাগলপ্রায় মা-বাবা। নাহিদের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র আট বছর বয়সে শিশুটির এমন অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মোল্যা বলেন, "বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এমন আকস্মিক দুর্ঘটনায় পুরো গ্রামেই শোকের আবহ তৈরি হয়েছে।"
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
মাদারীপুর | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
রাজধানী | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।