এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে জমজমাট ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ৩ নম্বর আলফাডাঙ্গা ইউনিয়নের জাটিগ্রাম হাইস্কুল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। কৃত্রিম আলোর নিচে আয়োজিত এ খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা যায়।
জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলার ছয়টি ইউনিয়নে ধারাবাহিক ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজনের অংশ হিসেবে ৩ নম্বর আলফাডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল এ প্রতিযোগিতার আয়োজন করে। টুর্নামেন্টে সার্বিক আর্থিক সহযোগিতা প্রদান করেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. নিয়ামত হোসেন পারভেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল শরীফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আরব আলী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদ হাসান, আলফাডাঙ্গা আদর্শ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিমন এবং সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির হোসেন হৃদয়।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। ছাত্রদলের এমন ইতিবাচক উদ্যোগ তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটাবে।
প্রতিযোগিতাপূর্ণ এ টুর্নামেন্টটি পরিচালনা করেন উপজেলা ছাত্রদল নেতা মো. জিসান মিয়া। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলফাডাঙ্গা আদর্শ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সোহান খন্দকার এবং উপজেলা ছাত্রদল নেতা হাসিবুল হাসান। রাতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে ভিড় জমান।
অক্টোবর ১৫, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
মাদারীপুর | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
রাজধানী | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।