এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রস্তাবটি বাতিলের দাবিতে আজ সোমবার (২ নভেম্বর) জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও, মহাসড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রস্তাবিত চার ইউনিয়নের বাসিন্দারা নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে পদযাত্রা বের করেন। পরে তাঁরা কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়কে অবস্থান নেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আন্দোলনকারীদের একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা গঠনের পরিকল্পনা চলছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠানো হলেও বিষয়টি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। জনগণের মতামত উপেক্ষা করে এ ধরনের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, চার ইউনিয়নের বাসিন্দারা পূর্বের মতোই সদর ও বিজয়নগর উপজেলার সঙ্গেই থাকতে চান। তাঁদের এই দাবি অবিলম্বে মানা না হলে ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও রেলপথ অবরোধসহ পুরো জেলাকে যোগাযোগ বিচ্ছিন্ন করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
পরবর্তীতে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ চার ইউনিয়নের প্রতিনিধিরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রশাসক মো. আবু সাঈদ আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানান, নতুন উপজেলা গঠনের বিষয়ে চার ইউনিয়নের বাসিন্দাদের মতামত ও সার্বিক পরিস্থিতি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করা হবে। জেলা প্রশাসকের এমন আশ্বাসের পর প্রায় এক ঘণ্টা চলা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন বিক্ষুব্ধ বাসিন্দারা। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যান চলাচল পুনরায় শুরু হয়।
অক্টোবর ১, ২০২৬
অক্টোবর ৬, ২০২৬
আগস্ট ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৩ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।