এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এখন থেকে এক লাইনে (আনুভূমিক রেখায়) লেখার সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়ে বিশেষ অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি মোটরসাইকেলের গঠন ও নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমোদনও দিতে পারবে সংস্থাটি।
সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত সংশোধনীর কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে। এই সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।
নতুন বিধিমালায় যেসব পরিবর্তন আনা হয়েছে:
এক লাইনে নম্বর লেখার অনুমতি: সংশোধিত বিধি অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত নিয়মের পাশাপাশি পুরো নম্বরটি একটি আনুভূমিক রেখায় (এক লাইনে) লেখার অনুমোদন দিতে পারবে কর্তৃপক্ষ।
নকশা অনুযায়ী ভিন্ন মাপের প্লেট: মোটরসাইকেলের সামগ্রিক নকশা ও গঠনের ওপর ভিত্তি করে সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ধারণ করা যাবে। বিআরটিএ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মাপের বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের অনুমতি দিতে পারবে।
অক্ষরের আকার ও ফাঁকা জায়গা নির্ধারণ: নম্বরপ্লেটে অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশক অক্ষরের মাত্রা, যানবাহনের শ্রেণি নির্দেশক অক্ষরের আকার, প্লেটের ফাঁকা জায়গা এবং সংখ্যাগুলোর মধ্যবর্তী দূরত্বের মাপ নির্ধারণের ক্ষমতা বিআরটিএকে দেওয়া হয়েছে।
হাইফেন ব্যবহারের নিয়ম: একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণির পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের বিধান রাখা হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনে সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলামের স্বাক্ষরে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২ নভেম্বর, ২০২৬
জাতীয় | ২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।