ডাসারে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

বি.এম হানিফ ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ
১ নভেম্বর, ২০২৬ ২:১০ পিএম
শেয়ার করুন:
ডাসারে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

মাদারীপুরের ডাসার উপজেলায় উজ্জ্বল হালদার নামের এক ব্যবসায়ীর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক শীর্ষ নেতাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত ওই নেতার নাম লিটন বিশ্বাস। তিনি ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং নবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে দায়িত্বরত আছেন।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার শশীকর বাজারে ব্যবসায়ী উজ্জ্বল হালদারের ওপর এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগী ব্যবসায়ীর ভাই লিটন হালদার বাদী হয়ে অভিযুক্ত লিটন বিশ্বাসসহ জড়িতদের বিরুদ্ধে ডাসার থানায় একটি লিখিত মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে ডাসার থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা গ্রহণ করা হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।