আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১ নভেম্বর, ২০২৬ ১০:৪৩ এএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মিলনমেলায় রূপ নেয়।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, "যুবদলের রয়েছে দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্য। সেই ঐতিহ্য ও আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" দেশ ও জাতির যেকোনো সংকটে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজ ও শাহরিয়ার হাবিবের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির এবং আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, যুবদল নেতা সোহেল মোল্লা এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সংগঠনের অগ্রযাত্রা ধরে রাখতে হলে সব ধরনের ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তাঁরা।

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আলফাডাঙ্গা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জামে মসজিদ চত্বরে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।